বিশ্ব মা দিবস

Sun, May 10 2026

বিশ্ব মা দিবস

১৯০৮ সাল। মার্কিন যুক্তরাষ্ট্রে আনা জার্ভিস নেন এক অসামান্য উদ্যোগ। নিজ মায়ের স্মৃতিতে প্রচলন করেন মা দিবস। পরবর্তিতে এটি ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। এর কিছু বছর পর ১৯১৪ সালে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে ‘মা দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেন। এরপর থেকে পৃথিবীর প্রায় প্রতিটি দেশই দিনটিকে গ্রহণ করে 'বিশ্ব মা দিবস' হিসেবে।

জীবনে মায়ের অমূল্য অবদানকে দীপ্ত টিভি স্মরণ করছে শ্রদ্ধার সাথে। শুধু একটি দিনে নয়, বরং জীবনের প্রতিটি মুহূর্তে মা থাকুক আমাদের ভালোবাসায়, কৃতজ্ঞতায়।